২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভিতে ভালো স্কুলের পাঠদান সম্প্রচার পেছালো

দেশের স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি থাকায় বিটিভি'তে ঢাকার মানসম্মত স্কুলের শ্রেণী পাঠদান সম্প্রচার কার্যক্রম ২২ মে'র পরিবর্তে আগামী ১২ জুন থেকে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশের স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি থাকায় বিটিভি'তে ঢাকার মানসম্মত স্কুলের শ্রেণী পাঠদান সম্প্রচার কার্যক্রম ২২ মে'র পরিবর্তে আগামী ১২ জুন থেকে শুরু হচ্ছে। শুক্রবার এক সরকারি তথ্যবিবরণীতে এ খবর জানানো হয়। নতুন সময়সূচি অনুযায়ী, ১২জুন সকাল ৯টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি, ১৩ জুন একই সময়ে গভ: ল্যাবরেটরি স্কুলের গণিত এবং ১৪ জুন একই সময়ে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিষয়ের ৯ম শ্রেণীর পাঠদান বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে। পরবর্তী সপ্তাহগুলোতে এরই ধারাবাহিকতায় নতুন পাঠদান সম্প্রচার করা হবে। পরবর্তীতে ক্লাসের সংখ্যা ও স