চট্টগ্রাম, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাটল ট্রেনে বগিভিত্তিক গ্র"পের সংঘর্ষের কারণে বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস ও পরীক্ষা শনিবার থেকে শুরু হচ্ছে।
গত ২৯ ও ৩০ এপ্রিল বগিভিত্তিক পাঁচটি গ্র"পের সংঘর্ষের কারণে চবি কর্তৃপক্ষ ১ মে সিন্ডিকেটের জরুরি সভায় সব ক্লাস ও পরীক্ষা ১২ মে পর্যন্ত স্থগিত করে।
চবি'র ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পরিচয় পত্রসহ ক্যাম্পাসে আসতে হবে।
তিনি বলেন, "শিক্ষার যথাযথ পরিবেশ রক্ষায় আমরা স্থানীয় ও জেলা পুলিশ প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।"
বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষায় শাটল ট্রেনের প্রতিটি বগিতে দুই জন করে পুলিশ ও পর্যবেক্ষণে একজন শিক্ষক থাকার সিদ্ধান্ত হয়েছে বলে জানান আকতার হোসেন।
শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ করার জন্য চবি পুলিশ ফাঁড়ি ও হাটহাজারি থানায় বুথ খোলা হয়েছে।
চবি পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও পরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন, শনিবার থেকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
কোনো অনাবাসিক শিক্ষার্থী খাওয়ার জন্য হলে গেলে হলের প্রবেশপথে দায়িত্বরত ব্যক্তির কাছে পরিচয় পত্র রেখে ঢুকতে হবে। নির্দিষ্ট সময়ে কাজ শেষে পরিচয় পত্র নিয়ে বের হয়ে যেতে হবে বলে প্রক্টর জানান।
ছাত্রলীগের বগিভিত্তিক পাঁচটি সংগঠনের সংঘর্ষে আট শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় চবি প্রশাসন ১১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমইউএস/কেএমএস/১৬০৫ ঘ.
bdnews24