২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসিতে বহিষ্কারের সংখ্যা বেড়েছে

২০১১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬৬৭ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬৬৭ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ১০টি শিক্ষা বোর্ডের ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। ২০১০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪৮২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছিলো। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকায় ৭৫ জন, রাজশাহীতে ২৭ জন, কুমিল্লায় ১৫ জন, যশোরে ২৩ জন, চট্টগ্রামে ২৫ জন, বরিশালে ৯ জন, সিলেটে ১ জন ও দিনাজপুরে ২৫ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। মাদ্রাসা বোর্ডে সবচেয়ে বেশী ২৭৩ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডে বহিষ্কার হয়েছে ১৯৪ জন। ২০০৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে বহিষ্কৃত হয়েছিলো ৫৪১ জন। এ সংখ্যা ২০০৮ সালে ৭০৭ জন, ২০০৭ সালে ৯৮৫ জন, ২০০৬ সালে ১,২৯১ জন এবং ২০০৫ সালে ১,৭৪৬ জন ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৮১৫ ঘ.