২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা শিক্ষাবোর্ডের শীর্ষ ২০

মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ফলে শীর্ষে রয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ফলে শীর্ষে রয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখা। পরীক্ষার্থী, পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তির হার ইত্যাদি বিবেচনায় বোর্ড কর্তৃপক্ষের করা পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে এই প্রতিষ্ঠানটি। তালিকায় এ মাদ্রাসার মোট পয়েন্ট ৮০ দশমিক ৭৭। মাদ্রাসাটির ২১০ শিক্ষার্থীর মধ্যে ২০৯ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন। ৭৯ দশমিক ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাবনা ইসলামিয়া আলিম মাদ্রাসা। এ মাদ্রাসার পরীক্ষার্থী ছিল ৭৭ জন। এর মধ্যে একজন অনুত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। মাদ্রাসা শিক্ষাবোর্ডে তৃতীয় স্থানে রয়েছে মরকা ডি এস এন ফাজিল মাদ্রাসা। তাদের পয়েন্ট ৭৯ দশমিক ১০। পরীক্ষার্থী ছিল ৪২ জন। শতভাগ উত্তীর্ণ এই প্রতিষ্ঠান থেকে ২৭ জন জিপিএ-৫ পেয়েছে। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার পয়েন্ট ৭৮ দশমিক ৫০। তাদের ২৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪০ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন। রংপুরের ধাপ সাতগারা বায়তুল মোকাররম কামিল মাদ্রাসা রয়েছে পঞ্চম স্থানে, তাদের পয়েন্ট ৭৮ দশমিক ১৪। এই প্রতিষ্ঠানের ৬৮ শিক্ষার্থীর মধ্যে ৪৫ জন জিপিএ-৫ পেয়েছে। উত্তীর্ণ হয়েছে ৬৭ জন। ৭৬ দশমিক ২৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ডেমরা শাখা। তাদের ২২১ জন শিক্ষার্থীর মধ্যে ২১৮ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১২৩ জন পেয়েছে জিপিএ-৫। শতভাগ উত্তীর্ণ তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা ৭৫ দশমিক ৭২ পয়েন্ট নিয়ে রয়েছে ৭ম স্থানে। এ প্রতিষ্ঠানের ৪২ জন পরীক্ষার্থীর ২৭ জন জিপিএ-৫ পেয়েছে। ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা রয়েছে অষ্টম স্থানে, তাদের পয়েন্ট ৭৫ দশমিক ৫৯। এই মাদ্রাসার ২৪৩ পরীক্ষার্থীর ২৪২ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১১৮ জন। ৭৫ দশমিক ৩০ পয়েন্ট নিয়ে খুলনা কামিল মাদ্রাসা রয়েছে নবম স্থানে। শতভাগ উত্তীর্ণ এই প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীর ২৯ জিপিএ-৫ পেয়েছে। দশম স্থান অর্জন করেছে পিরোজপুরের ছারছিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। তাদের পয়েন্ট ৭৪ দশমিক ৭৯। এ মাদ্রাসার ৪৭ পরীক্ষার্থীর ৪৫ জন উত্তীর্র্ণ হয়েছে। জিপিএ-৫ অর্জন করেছে ২৬ জন। এ ছাড়া মাদ্রাসা বোর্ডে একাদশ স্থানে রয়েছে চট্টগ্রামের কামালে-ইসক-ই-মোস্তফা (সা.) আলিম মাদ্রাসা, দ্বাদশ স্থানে রাজধানীর হাফেজ আবদুর রাজ্জাক জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ত্রয়োদশ স্থানে বগুড়ার সরকারি মুস্তাফাবিয়া কামিল মাদ্রাসা, চতুর্দশ স্থানে খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, পঞ্চদশ স্থানে নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা, ষোড়শ স্থানে ফেনীর আল জামেয়া ফালেহিয়া কামিল মাদ্রাসা, সপ্তদশ স্থানে নওগার হযরত খাদিজা(রা.) মহিলা কামিল মাদ্রাসা, অষ্টাদশ স্থানে চট্টগ্রামের বায়তুস শরফ আদর্শ কামিল মাদ্রাসা, উনবিংশ স্থানে কুমিল্লার মোঘলটুলি আফতাবুদ্দিন দাখিল মাদ্রাসা এবং বিংশ স্থানে সিলেট শাহ জালাল জামেয়া ইসলামিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮১২ ঘ.