ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসির ফলাফলে ঢাকা বোর্ডে গতবছরের মতো এবারও শীর্ষস্থান ধরে রেখেছে রাজউক উত্তরা মডেল স্কুল।
এ স্কুলের ৩৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩৭৯ জন।
বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য পয়েন্টের ভিত্তিতে শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করেছে বোর্ড কর্তৃপক্ষ। তাতে রাজউক স্কুলের পয়েন্ট ৯৫ দশমিক ৬৬।
এবার ঢাকা বোর্ডে শীর্ষে থাকা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬টি ঢাকা মহানগরির। এছাড়া টাঙ্গাইল ও ময়মনসিংহের দুটি করে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে পেছনে ফেলে ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভিকারুন্নেছা নূন স্কুল ও কলেজ, তাদের পয়েন্ট ৯৪ দশমিক ৯৩। এ প্রতিষ্ঠানের ১১২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১১২৫ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১০৪৭ জন।
৯৪ দশমিক ৬৬ পয়েন্ট নিয়ে আইডিয়াল স্কুল ও কলেজ রয়েছে তৃতীয় স্থানে। এ প্রতিষ্ঠানের ৯১৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯১৪ জন। একজন হয়েছে অকৃতকার্য।
উত্তীর্ণের হার শতভাগ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, তাদের পয়েন্ট ৯২ দশমিক ৩৩। এ প্রতিষ্ঠানের ৩৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩২ জন।
পঞ্চম স্থানে থাকা টাঙ্গাইলের বিন্দু বাসিনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকেও উত্তীর্ণ হয়েছে শতভাগ। প্রতিষ্ঠানটির অর্জিত মোট পয়েন্ট ৯০ দশমিক ৮৮। এ প্রতিষ্ঠানের ২৭৭ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪২ জন।
৯০ দশমিক ৮১ পয়েন্ট নিয়ে সেন্ট জোসেফ হাই স্কুল ৬ষ্ঠ স্থানে রয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪৮ জন, উত্তীর্ণ হয়েছে সবাই।
মণিপুর হাই স্কুল রয়েছে সপ্তম স্থানে, তাদের পয়েন্ট ৯০ দশমিক ১৩। এ প্রতিষ্ঠানের ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৯৪ জন। তবে দুজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
৯০ পয়েন্ট নিয়ে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ রয়েছে অষ্টম স্থনে রয়েছে। এ স্কুলের ৪৯ জন শিক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছে।
নবম স্থানে রয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, তাদের পয়েন্ট ৮৯ দশমিক ৪২। এ প্রতিষ্ঠানের ৪২৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১৭ জন।
৮৯ দশমিক ৩০ পয়েন্ট নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ দশম স্থানে রয়েছে। এ প্রতিষ্ঠানের ৪৩ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন।
এসওএস হারমান মেইনার স্কুল ও কলেজ রয়েছে একাদশ স্থানে, তাদের পয়েন্ট ৮৯ দশমিক ০৬। এ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৯ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন।
ওয়াই ডাব্লিও সি এ হায়ার সেকেন্ডারি গালর্স স্কুল ৮৭ দশমিক ৮৪ পয়েন্ট পেয়ে দ্বাদশ স্থানে রয়েছে। এ স্কুলের ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন।
ত্রয়োদশ স্থানে রয়েছে হলিক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তাদের পয়েন্ট ৮৭ দশমিক ৮২। এ প্রতিষ্ঠানের ১৯৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন।
গভ. ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ৮৭ দশমিক ৮১ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে রয়েছে। এ স্কুলের ২৭৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১৪ জন।
৮৭ দশমিক ৮৯ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে রয়েছে ফাইজুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। এ প্রতিষ্ঠানের ১৪৩ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২৫ জন।
শহীদ বীর উত্তম আনোয়ার গালর্স স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ষষ্ঠদশ স্থানে, তাদের পয়েন্ট ৮৬ দশমিক ৯৮। এ প্রতিষ্ঠানের ২৪২ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯৮ জন।
৮৫ দশমিক ৬১ পয়েন্ট নিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস্ পাবলিক স্কুল ও কলেজ রয়েছে সপ্তদশ স্থানে। এ প্রতিষ্ঠানের ২০৯ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন।
ময়মনসিংহ জেলা স্কুল ৮৫ দশমিক ৪৮ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টদশ স্থানে। এ প্রতিষ্ঠানের ২১৮ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬২ জন।
ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল ৮৫ দশমিক ৪৭ পয়েন্ট নিয়ে রয়েছে ঊনবিংশ স্থানে। এ প্রতিষ্ঠানের ৩২২ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১৮ জন। পাস করেছে সবাই।
এছাড়া মোহাম্মদপুর প্রিপারেটরি অ্যান্ড গালর্স হাই স্কুল ৮৪ দশমিক ৯৮ পয়েন্ট নিয়ে রয়েছে ২০তম স্থানে রয়েছে। এ প্রতিষ্ঠানের ২৮৬ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০২ জন।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
২০১১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণের হার ২ শতাংশ বেড়েছে। এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও দাখিলে কমেছে।
সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে উত্তীর্ণের হার ঢাকা বোর্ডে ৮৪ দশমিক ৬৩, রাজশাহী বোর্ডে ৮০ দশমিক ৩২, কুমিল্লা বোর্ডে ৮৫ দশমিক ৮৫, যশোর বোর্ডে ৮৪ দশমিক ০৪, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৭, বরিশাল বোর্ডে ৭৮ দশমিক ৩০, সিলেট বোর্ডে ৮১ দশমিক ২৩ ও দিনাজপুর বোর্ডে ৭৭ দশমিক ৪৮ শতাংশ।
গত ১ ফেব্র"য়ারি সারাদেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৭১৬ ঘ.
bdnews24