২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্রলীগ সভাপতির ছাত্রত্ব বাতিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম শাফিনের ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম শাফিনের ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাফিনের ছাত্রত্ব বাতিল করে চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক (শিক্ষা) ড. আবুল কালাম আজাদ। ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম শাফিন বিশ্ববিদ্যালয়ের ৩২তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০০২-০৩) শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। চিঠিতে বলা হয়, গণিত বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ২০০৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তির শেষ সময় দেওয়া হয়েছিলো। সেই ব্যাচের শিক্ষার্থীদের