চট্টগ্রাম, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের বাইরে রাস্তায় ক্রিকেট খেলা নিয়ে এ সংঘর্ষ ঘটে।
আহতরা হলেন কবির বাবু (২৪), শাকিল (২২), প্রসেনজিৎ (২৫) এবং মাহফুজ (২৩)।
আহত চারজনই চট্টগ্রাম কর্মাস কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারি কমিশনার তানভির আরাফাত।
তিনি জানান, কলেজ সংলগ্ন সেন্টমার্টিন হোটেলের পেছনের সড়কে এ সংঘর্ষ বেঁধে যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুপুর আড়াইটার দিকে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে জড়িত দুই পক্ষের শিক্ষার্থীরাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এর মধ্যে একটি সিনিয়র গ্র"প ও অন্যটি জুনিয়র গ্র"প।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/কেএমএস/২১১৭ ঘ.
bdnews24