২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষের হামলায় জাবি ছাত্রলীগ নেতা আহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হাসনাতকে প্রতিপক্ষ গ্র"প কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 04:57 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হাসনাতকে প্রতিপক্ষ গ্র"প কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ হামলা হয়। হাসনাতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক রেজওয়ানুল ইসলাম জানান। বিশ্ববদ্যিালয়ের প্রক্টর ড. মো. আরজু মিয়া বলেন, "বিষয়টি শুনেছি। হাসনাতের জবানবন্দি অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" আহত নুরুল হাসনাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ থেকে হলে ফেরার সময় সরকার ও রাজনীতি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী ফেরদৌস ও আকরামসহ ১০-১৫ জন ছাত্রলীগকর্মী তার উপর হামলা চালায়। হামলাকারীরা ছাত্রলীগ সহ-সভাপতি নিয়ামুল পারভেজ এবং বহি