চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেট খেলা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের এক গ্র"পের হামলায় প্রতিপক্ষের তিনজন আহত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে চবি'র শাহ আমনত ছাত্রাবাস সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
আহতরা হলেন চবি'র ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহরাব হোসেন, পদার্থবিদ্যা বিভাগের রাসেল আহমেদ ও সামুদ্রিক বিজ্ঞান ইন্সটিটিউটের ফয়সাল সরকার।
গুরুতর আহত মেহরাব হোসেনকে বিকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত তিনজনই শাটল ট্রেনের বগি ভিত্তিক গ্র"প 'চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার' (সিএফসি) এর সদস্য।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও পুলিশ জানায়, শাহ আমানত হলের মাঠে সিএফসি গ্র"পের কয়েকজন সদস্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্রিকেট খেলছিল।
এসময় সেখানে যায় বগিভিত্তিক আরেক গ্র"প 'ভার্সিটি এক্সপ্রেস' (ভিএক্স) এর আট-দশ জন সদস্য। তারাও একই মাঠে ক্রিকেট খেলার আগ্রহ প্রকাশ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভিএক্স সদস্যরা সিএফসি সদস্যদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
আহত তিন শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্সযোগে চবি মেডিক্যাল সেন্টারে নেওয়ার সময় আবারো ভিএক্স গ্র"পের সদস্যরা হামলা চালায়। তারা মেহরাব হোসেনকে আবারো মারধর করে ও অ্যাম্বুলেন্সটি ভাংচুর করে।
এ ঘটনার পর মেহরাবকে চমেক হসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির হাবিলদার সিদ্দিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেহরাবের পা ভেঙ্গে গেছে। তিনি হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. সাইদুল ইসলাম জানান, ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভিএক্স সদস্যরা সিএফসি সদস্যদের উপর হামলা চালিয়েছে। দোষীদের আটক করতে পুলিশের অভিযান চলছে। তদন্ত করে অবশ্যই দোষীদের শাস্তি দেওয়া হবে।
চবি'র শাটল ট্রেনের বগি ভিত্তিক এ দুটি গ্র"পই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে সহকারী প্রক্টর জানান।
পুলিশ ফাঁড়ির ইন-চার্জ পরিদর্শক মিজানুর রহমান বলেন, মাঠে ও মেডিক্যাল সেন্টারে নেওয়ার পথে দুই দফায় ওই তিন ছাত্রের ওপর হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, মাঠে হামলার পর ভিএক্স গ্র"পের সদস্যরা চাপাতি ও লাঠিসোটা নিয়ে শাহ আমানত হল এলাকায় মহড়া দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এইচএ/২০২৮ ঘ.
bdnews24