২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেদার টেকনোলজি কলেজকে অনুষদে উন্নীত করার দাবি

বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলোজিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ করা এবং আরো শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলোজিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ করা এবং আরো শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় শ' খানেক শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তারা কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, ৩১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয় এবং কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়। তখন উপাচার্য তাদের এ দাবি বিবেচনার আশ্বাস দেন। তিনি শিক্ষক নিয়োগের জন্য কলেজ কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলেন। কিন্তু এরপরও এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। বর্তমানে কলেজটির প্রায় আটশ' শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র পাঁচজন। শিক্ষক স্বল্পতার কারণে এ বছর প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এমআই/১৮০০ ঘ.