২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নকলে সহায়তা করায় শিক্ষক বহিষ্কার

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকলে সহায়তা করায় বাগেরহাটে এক কলেজ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

বাগেরহাট, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকলে সহায়তা করায় বাগেরহাটে এক কলেজ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। রোববার সকালে মোল্লাহাট উপজেলার ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ বহিষ্কারাদেশ দেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষার্থীদের সরাসরি নকলে সহায়তা করার দায়ে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক শেখ মোহম্মদ সাইফুল্লাহকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ বছর তিনি আর কোনো পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন না। শেখ মোহম্মদ সাইফুল্লাহ মোল্লাহাট কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের প্রভাষক বলেন জানান এই ম্যাজিস্ট্রেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯২৯ ঘ.