তাবারুল হক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন রাতে অলস বসে থাকার সময় মাদক সেবন আর অনৈতিক কাজের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে।
দিনে শাটল ট্রেন দুটি শিক্ষর্থীদের নিয়ে ক্যাম্পাসে যাওয়া আসায় ব্যস্ত থাকলেও রাতে অলস বসে থাকে চট্টগ্রাম নগরীর বটতলী রেল স্টেশনে।
এখানেই ট্রেনের বাগিগুলোতে জমে ওঠে মাদকসেবী ও বিক্রেতা এবং অনৈতিক কাজে জড়িত লোকজনের আড্ডা।
চবি'র প্রায় ১৯ হাজার শিক্ষার্থীকে নিয়ে প্রতিদিন দুটি শাটল ট্রেন সাতবার বটতলী রেলস্টেশন থেকে ক্যাম্পাসে আসা-যাওয়া করে।
রাতে ট্রেন দুটিকে রাখা হয় বটতলী স্টেশনে অন্ধকার জায়গায়। সঠিক তদারকি না থাকায় ট্রেনের বগিগুলোর দরজা জানালা খোলা থাকে। আর এ সুযোগে সন্ধ্যার পর থেকেই বগিগুলো যৌনকর্মী ও তাদের খদ্দের এবং মদ, গাঁজা ও হেরোইনসেবীদের আখড়ায় পরিণত হয়।
এছাড়া রাতে বগিগুলোকে পথশিশুরা যেমন ঘুমানোর স্থান হিসেবে বেছে নেয়, তেমনি ছিন্নমূল লোকজন এগুলোকে ব্যবহার করে গণশৌচাগার হিসেবে।
আর এর প্রভাব গিয়ে পড়ে শিক্ষার্থীদের ওপর। তারা প্রতিদিন শাটল ট্রেনে নাকে রুমাল চেপে ক্যাম্পাসে যাতায়াত করে।
বটতলী রেল স্টেশনে পান-সিগারেট বিক্রেতা মুসলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যার পর ট্রেন দুটির বগির ভেতর ও আশপাশে মাদকসেবীদের আড্ডা যেমন জমে ওঠে তেমনি দেখা যায় অনৈতিক কাজ করতে আসা অনেক নারী পুরুষকে।"
এ বিষয়ে চবির এমবিএ একাউন্টিং বিভাগের শিক্ষার্থী কলে
bdnews24