২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মুক্তিযোদ্ধার সন্তানরা ২৬ পেলে পাশ'

মুক্তিযোদ্ধার সন্তানরা সরকারি চাকুরির পরীক্ষায় ২৬ নম্বর পেলে পাশ করবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 05:15 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

বরিশাল, ০৪ এপ্রিল (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধার সন্তানরা সরকারি চাকুরির পরীক্ষায় ২৬ নম্বর পেলে পাশ করবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম। মঙ্গলবার বরিশালে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে বিসিএস পরীক্ষার আয়োজন করা হবে। এছাড়া মুক্তিযোদ্ধাদের বিদ্যুৎ, পানি ও হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে, বলেন তিনি। বিকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিহত করার দাবিতে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে এবি তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারের কল্যাণের জন্য বঙ্গবন্ধু ৩২টি লাভজনক প্রতিষ্ঠানের সমন্বয়ে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট করেছিলেন। তাকে হত্যার পর পর্যায়ক্রমে এই ট্রাস্টের অর্থ লুটপাট করা হয়। বিএনপি-জামায়াত সরকারের আমলের ১৫০ কোটি টাকা ঋণের বোঝা বইতে হচ্ছে এই ট্রাস্টকে, বলেন তিনি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় ২০১৪ সালের মধ্যে ট্রাস্টটি লাভজনক অবস্থানে যাবে বলে আশা করেন তিনি। বর্তমানে দেড় লাখ মুক্তিযোদ্ধাকে দুই হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই সব মুক্তিযোদ্ধাকে সম্মানী ভাতার আওতায় আনা হবে। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ, বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৮ ঘ.