২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অস্থিরতাই আমাকে আত্মহননের দিকে ঠেলে দেয়'

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিষ্ঠার ৫৮ বছরের মধ্যে সা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমি আত্মহননের যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা ছিলো ভুল। আসলে তখন আমি মানসিকভাবে অস্থির ছিলাম। সে সময়টাতে আমাকে সহযোগিতা বা সান্তনা দেওয়ার মতো কেউ ছিলো না। ফলে, আমি কী করছি তা জানতাম না। কিন্তু নতুন জীবন ফিরে পেয়ে আমি বুঝতে পারছি, একটা ভুল সিদ্ধান্ত আমাকে এই সুন্দর পৃথিবী থেকে দূরে সরিয়ে দিত, যা আমি কখনো চাইনি। আমি তো বেঁচে থাকার, বড় হওয়ার স্বপ্ন নিয়েই সংগ্রাম করছি। কোনো একটি বিশেষ ঘটনার জন্য আমার স্বপ্ন শেষ হতে পারে না। এই কথাগুলো বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আত্মহত্যার চেষ্টাকারী শিক্ষার্থী মো. রকিবুল হাসান রকি (২০)। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ও দর্শন বিভাগের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী তিনি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী হিসেবে তিনি পরিচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মার্চ মাসে ২১ দিনের ব্যবধানে তিন জন শিক্ষার্থী আত্মহত্যা করেন এবং দুই জন আত্মহত্যার চেষ্টা চালান। আত্মহত্যার চেষ্টাকারীদের একজন হচ্ছেন রকি। মধ্যবিত্ত পরিবারের সন্তান রকির সাথে নিজ জেলা সিরাজগঞ্জের একটি মেয়ের দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। ৯ মার্চ রাতে রকি খবর পান সেই মেয়েটির বিয়ে ঠিক হয়েছে। এতে তিনি মানসিকভাবে অস্থির হয়ে পড়েন। ১০ মার্চ সারাদিন রকির অস্থিরতার মধ্যে কাটে। আগের রাতে ঘুম হয়নি, দুশ্চিন্তায় কিছু খেতে পারছিলেন না। ফলে শরীর ছিলো ক্লান্ত। সঙ্কোচের কারণে বিষয়টি নিয়ে পরিবার বা ঘনিষ্ঠ কারো সাথে কথা বলতে পারেননি। ফলে হতাশা তাকে ক্রমশ গ্রাস করে নিচ্ছিল। ১০ মার্চ দিবাগত রাতে রকি নিজ কক্ষের দরজা-জানালা বন্ধ করে মাদক সেবন শুরু করেন। এক পর্যায়ে তিনি চেতনা হারিয়ে ফেলেন। কক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তিনি এখন অনেকখানি সুস্থ। নতুন জীবন পেয়ে আবার যেতে চাইছেন বন্ধুদের আড্ডায়। হৈ-হল্লা, পড়াশুনা আর রাজনীতি নিয়ে তিনি ক্যাম্পাসের আর দশ জনের মতোই ব্যস্ত সময় কাটতে ব্যাকুল। রকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পেছনে কী ঘটেছে সেসব ভাবার সময় নাই। এখন স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত জীবনকে পুরোদমে উপভোগ করতে চাই।" চিকিৎসার ব্যাপারে তিনি বলেন, "বিষয়টি লজ্জাকর, এজন্য পরের দিনই মেডিকেল থেকে চলে আসি। জীবন রক্ষা পাওয়ার পর সঙ্কোচ ছিলো বন্ধু-বান্ধব, পরিবারের লোকজন, শিক্ষকরা কী ভাববেন এটা নিয়ে। কিন্তু আমার ধারণা ভুল। তারা আমাকে অনেক সহযোগিতা করছেন।" রকি দু:খ করে জানান, এই মানসিক সহযোগিতা যদি তিনি তার সঙ্কটকালে পেতেন তাহলে হয়তো তাকে এই 'পাপের পথে' পা বাড়াতে হতো না। রকি উপলদ্ধি করেন, পরাজিতরাই কেবল আত্মহত্যার পথে যায়। এর মধ্য দিয়ে একজন ব্যক্তি শুধু নিজে নয়, একইসঙ্গে তার পরিবারকেও মৃত্যুর দিকে ঠেলে দেয়। রকি বলেন, "আমি তো পরাজিত হতে পারি না। আমার পরিবার আমাকে পড়াশুনা করাচ্ছে, নিশ্চয়ই তারা আমার কাছে কিছু প্রত্যাশা করে।" রকি মনে করেন, মানসিক অস্থিরতায় ভুগছেন এমন কাউকে যদি পরিবার ও সমাজ সার্বিক সহযোগিতা করে তাহলে সে এই পথে যাবে না। তবে সেই ব্যক্তিকে অবশ্যই বাঁচার জন্য তার সমস্যার কথা বিশ্বস্ত বন্ধু বা সহপাঠীকে খুলে বলতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। এই ৫৮ বছরের মধ্যে সা