২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় উচ্চ মাধ্যমিক পরিক্ষার প্রশ্ন-খাতা পৌঁছেছে

২০১১ সালের এইচএসসি পরীক্ষায় লিবিয়ার পরীক্ষার্থীদের জন্য প্রশ্নপত্র ও পরীক্ষার খাতা বৃহস্পতিবার পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালের এইচএসসি পরীক্ষায় লিবিয়ার পরীক্ষার্থীদের জন্য প্রশ্নপত্র ও পরীক্ষার খাতা বৃহস্পতিবার পাঠানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিবিয়ায় অবস্থিত নয়জন পরীক্ষার্থীর জন্য খাতা ও প্রশ্নপত্র পাঠানো হয়েছে। লিবিয়ার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ জন। "এর আগে ঢাকায় পাঁচজন পরীক্ষার্থী এসে পৌছেছে। তারা ঢাকা কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবে। পরীক্ষার আগেও যদি বাকিদের মধ্যে অন্য কেউ এসে পৌঁছায় তাহলে তাদের পরীক্ষা ও ঢাকা কলেজ কেন্দ্রে নেওয়া হবে।" ৫ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ বছর ১০টি শিক্ষা বোর্ডে সাড়ে সাত লাখের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফীর চার দশকের শাসনের অবসানে গত এক মাস ধরে সেখানে ব্যাপক বিক্ষোভ চলছে। লিবিয় জনগণের নিরাপত্তায় জাতিসংঘের অনুমোদন নিয়ে সেখানে অপারেশন 'ওডেসি ডনের' আওতায় বিমান ও নৌ হামলা চালাচ্ছে পশ্চিমা যৌথবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২১২৭ ঘ.