ইসরাইল হোসেন বাবু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
সিরাজগঞ্জ, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দুর্গম ও নিভৃত পল্লী ক্ষীরশিন। আদিবাসী অধ্যুষিত এই গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান 'ক্ষীরশিন আদিবাসী আবাসিক শিক্ষা নিকেতন'।
এ শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোনো বেঞ্চ, চেয়ার, টেবিল। নেই বিদ্যুৎ। তাতে কী?
খেজুর পাতায় তৈরি মাদুরে বসে কুপি ও হারিকেনের আলোয় ৩০-৪০ জন আদিবাসী শিশুর সমস্বরে পাঠ যেন অন্ধকার গ্রামটির সমস্ত অন্ধকার আর নিরবতাকে দূরে ঠেলে দেয়।
উপজেলা সদর হতে ১৫ কিলোমিটার উত্তরে দেশীগ্রাম ইউনিয়নের এই গ্রামটিতে বংশ পরম্পরায় বাস করে ১১৫টি উড়াও আদিবাসী ও ১০টি মুসলিম পরিবার।
দরিদ্র্য আদিবাসী সমাজে শিক্ষার হার এমনিতেই কম, ক্ষিরশীন গ্রামে তুলনামূলকভাবে আরো কম। কিন্তু গ্রামে আছেন কয়েকজন শিক্ষানুরাগী, যারা অভাব-অনটনকে দূরে ঢেলে প্রতিষ্ঠা করেছেন 'ক্ষীরশিন আদিবাসী আবাসিক শিক্ষা নিকেতন'। শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে গড়ে তোলা হয়েছে এই শিক্ষা নিকেতন। নতুন ভাবনার এই শিক্ষা প্রতিষ্ঠান হাঁটিহাঁটি পা পা করে পেরিয়ে এসেছে দু'টি বছর।
স
bdnews24