গাজীপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিমের পাঠানো বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সংক্রান্ত সময়সূচি সংশ্লিষ্ট কলেসমূহ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24