গাজীপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১০ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষা আগামী ৮ এপ্রিল (শুক্রবার) শুরু হবে।
সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষা চলবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট আইন কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।
এছাড়া সংশ্লিষ্ট কলেজগুলোকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে আগামী ৪ এপ্রিল নিজ নিজ দায়িত্বে সংগ্রহ করার অনুরোধ জানানো হচ্ছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১২ ঘ.
bdnews24