২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষার্থী নিহত: ক্যাম্পাসে বিক্ষোভ, মানববন্ধন

মতিঝিলে বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হওয়ার ঘটনার বিচার দাবিতে সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন আরবি বিভাগের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিঝিলে বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হওয়ার ঘটনার বিচার দাবিতে সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন আরবি বিভাগের শিক্ষার্থীরা। সকাল সাড়ে নয়টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মতিঝিলে আরবি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে হিমালয় পরিবহনের কর্মীদের সংঘর্ষ হয়। এতে আহত হয় চার ছাত্র। আহতদের মধ্যে রেজোয়ান রাত আড়াইটার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান। রেজোয়ানের বাড়ি বরিশালের কোতোয়ালি থানায়। তিনি আরবি বিভাগের