২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষে আহত ঢাবি ছাত্রের মৃত্যু, ভাংচুর

মতিঝিলে বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছে। এর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ এবং শাহবাগ এলাকায় অর্ধশত গাড়ি ভাংচুর করেছে শিক্ষার্থীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে নীলক্ষেত এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 05:36 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিঝিলে বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছে। এর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ এবং শাহবাগ এলাকায় অর্ধশত গাড়ি ভাংচুর করেছে শিক্ষার্থীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে নীলক্ষেত এলাকায়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মতিঝিলে আরবি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে হিমালয় পরিবহনের কর্মীদের সংঘর্ষ হয়। এতে আহত হয় চার ছাত্র। আহতদের মধ্যে রেজোয়ান আহমেদ রাত আড়াইটার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান। রেজোয়ানের বাড়ি বরিশালের কোতোয়ালি থানায়। তিনি আরবি বিভাগের