২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশা উল্টে পরীক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে এক দাখিল পরীক্ষার্থী মারা গেছে। আহত হয়েছে আরো একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

কক্সবাজার, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে এক দাখিল পরীক্ষার্থী মারা গেছে। আহত হয়েছে আরো একজন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কোটবাজার সাদ্রিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত মোহাম্মদ শাহ আলম (১৭) উখিয়ার গলালমারা দাখিল মাদ্রাসার ছাত্র ছিলেন। আহত অটোরিকশা চালকের পরিচয় জানান যায়নি। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উখিয়া থানার ওসি নিয়াজ মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে শাহ আলম উখিয়ার রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলো। পথে সাদ্রিকাটা এলাকায় অটোরিকশাটি হঠাৎ উল্টে যায়। এতে শাহ আলম ও চালক দুজনেই আহত হয়। স্থানীয়রা তাদের হাসপাতালে নেওয়ার পথে শাহ আলম মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এমএসবি/১৯৩৮ ঘ.