লালমনিরহাট, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মাস সাইকোজেনিক ইলনেস' (এমপিআই) আক্রান্ত হয়ে লালমনিরহাটে ১৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে হাসপাতাল ও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. গৌতম কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমপিআই কোনো রোগ নয়, আতঙ্কিত হওয়ারও কিছু নেই।"
আক্রান্তদের মধ্যে দশজন সেলিমনগর সুফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এবং তিনজন বড়বাড়ি আবুল কাশেম কিন্ডার গার্টেনের শিক্ষার্থী।
সুফিয়া খাতুন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মাহমুদা খানম সাংবাদিকদের বলেন, "সকালে প্যারেড করার সময় প্রথমে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দেখে আরো নয়জন অসুস্থ হয়।"
জেলার সিভির্ল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সরকার বলেন, "ভয়ভীতি থেকে এটা হয়ে থাকে, যে সব শিশুরা খেতে চায় না, শারীরিক দুর্বলতায় ভোগে, তারা এভাবে অসুস্থ হয়ে পড়ে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএসবি/১৯৫৬ ঘ.
bdnews24