সাতক্ষীরা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা সফর নিয়ে ভাংচুরের পর সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার বিকালে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের অধ্যক্ষ জি এম আজিজুর রহমান।
কর্তৃপক্ষের অভিযোগ, শিক্ষা সফর বাতিল করায় দুপুরে ছাত্রলীগকর্মীরা ইনসিটটিউটে ভাংচুর করেছে। ওই সময় তারা ইনস্টিটিউটের প্রাভাষক কাশিনাথ জয়ধরক মারধরও করে।
অধ্যক্ষ জি এম আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।
তিনি বলেন, ইনস্টিটিউট থেকে আগামী ১৬ ফেব্র"য়ারি নাটোরে শিক্ষা সফরের আয়োজন করা হয়েছিল কয়েকদিন আগে। কিন্তু চলতি মাসের ২৭ তারিখ ইনস্টিটিউটের সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় তা বাতিল করলে সকালে কলেজ ক্যাম্পাসে মিছিল করে ছাত্রলীগকর্মীরা।
এরপর তারা অধ্যরক্ষর কাছে গিয়ে শিক্ষা সফরটি বাতিল না করার অনুরোধ জানায়। তিনি রাজি না হলে বেলা ১২টার দিকে তারা কলেজের জানালা, দরজা, টেবিল, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।
এর প্রতিবাদ করলে শিক্ষক কাশিনাথ জয়ধরকে মারধরও করে তারা।
অধ্যক্ষ আজিজুর রহমান বলেন, "জেলা ছাত্রলীগ সভাপতি শেখ জুয়েল হাসান ও কলেজ ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান কিছু বহিরাগত নিয়ে এই ভাংচুর চালান।"
মাহফুজুর রহমান বলেন, ইনস্টিটিউটে ভাংচুর ও শিক্ষককে মারধরের কোনো ঘটনা ঘটেনি। তবে শিক্ষা সফর ও বনভোজন বাতিলের প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করেছে সাধারণ ছাত্রছাত্রীরা।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশ বলেন, ভাংচুরের ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ইনস্টিটিউটের অধ্যক্ষ আজিজুর রহমান সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯২৬ ঘ.
bdnews24