২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে প্রথম বর্ষের ক্লাস শুরু ২০ ফেব্র"য়ারি

আগামী ২০ ফেব্র"য়ারি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

রাজশাহী, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০ ফেব্র"য়ারি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ক্লাস শুরু হবে । সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবর্ষে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতি ও কোর্স কারিকুলাম সম্পর্কে ধারণা দিতে ১৯ ফেব্র"য়ারি সকাল ১০টায় প্রশাসনিক ভবন চত্বরে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের এ সভায় অংশ নিতে হবে। এছাড়া ছাত্রছাত্রীদের নিজ নিজ বিভাগ থেকে ক্লাস রুটিন জেনে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ক্লাস শুরুর দুই সপ্তাহের মধ্যে কোনো শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হতে ব্যর্থ হলে তার ভর্তি বাতিল করা হবে। আবাসিক হলগুলোতে আসন সঙ্কটের কারণে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের আবাসন সুবিধা দেওয়া সম্ভব হবে না। তাদের নিজ দায়িত্বে থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত বছরের ৮ নভেম্বর রুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছয়টি বিভাগে ৪৮০ জন এবং উপজাতি কোটায় ৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯০২ ঘ.