২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক সংকট: শৈলকুপা ডিগ্রি কলেজে মানববন্ধন

শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 07:31 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঝিনাইদহ, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, জীববিজ্ঞান, গণিত ও রসায়ন বিভাগে কোনো শিক্ষক নেই। বিজ্ঞান বিভাগে মাত্র ১ জন শিক্ষক আছেন। তিন বছর ধরে বাংলা বিভাগে কোনো শিক্ষক নেই। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মুহ: গোলাম রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলেজে ১৮ জন শিক্ষকের মধ্যে মাত্র ৮ জন আছেন। শিক্ষক সংকট নিরসনের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত শিক্ষক নিয়োগ হয়নি। শিক্ষকের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে।" গত ২ বছর ধরে কলেজের