২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপস্থিত ৫৭২৫, ঢাকা বোর্ডের এক কেন্দ্রে ভিন্ন প্রশ্ন

এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে ঢাকা বোর্ডের একটি উপজেলায় ভিন্ন প্রশ্নপত্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষার নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে ঢাকা বোর্ডের একটি উপজেলায় ভিন্ন প্রশ্নপত্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষার নেওয়া হয়েছে। ঢাকা বোর্ডের সব কেন্দ্রে পরীক্ষা 'খ' সেটে এ অনুষ্ঠিত হলেও নেত্রকোণা এবং কেরানীগঞ্জের কয়েকটি পরীক্ষা কেন্দ্রে 'ক' সেটের প্রশ্নপত্র বিতরণ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভুলবশতঃ উপজেলা শিক্ষা কর্মকর্তা (ইউএনও) এটা করেছেন। এতে তিনজন কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।" এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না দাবি করে তিনি বলেন, "সাবধানতার জন্য দুটো সেট রাখা হয়। দুটো সেটে পরীক্ষা নেওয়া যেতে পারে।" কারণ দর্শাতে বলা ওই তিন জন হলেন- কেন্দ্রসচিব বাউসি অর্ধচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরুল ইসলাম, সহকারী কেন্দ্র সচিব জয়নাল আবেদিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ। এদিকে, এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি (আবশ্যিক) পরীক্ষায় দশটি বোর্ডে পাঁচ হাজার ৭২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে শুধু মাদ্রাসা বোর্ডের দুই হাজার ৯৯৪ জন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৬৯ জন পরীক্ষার্থী এবং ৩ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে ঢাকা বোর্ডের ৭৬৩ জন, রাজশাহী বোর্ডের ২৩৮ জন, কুমিল্লা বোর্ডের ২২১, যশোর বোর্ডের ৫৫৫, চট্টগ্রাম বোর্ডের ১৪২, সিলেট বোর্ডের ৮৯, বরিশাল বোর্ডের ১৩৩, দিনাজপুর বোর্ডের ১৮৪ এবং কারিগরি বোর্ডের ৪০৬ জন। অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডের ৮ জন, রাজশাহী বোর্ডের ১, কুমিল্লা বোর্ডের ২, যশোর বোর্ডের ২, চট্রগ্রাম বোর্ডের ২, বরিশাল বোর্ডের ২ এবং মাদ্রাসা বোর্ডের ৯ জন। কারিগরি বোর্ডের ৪৩ জন পরীক্ষার্থী এবং ৩ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/২১৪৬ ঘ.