২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বইসহ সব তথ্য বইমেলার ই-তথ্যকেন্দ্র

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত বইয়ের তালিকসাহ প্রয়োজনীয় অনেক তথ্য পাওয়া যাচ্ছে মেলার ই-তথ্যকেন্দ্রে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত বইয়ের তালিকসাহ প্রয়োজনীয় অনেক তথ্য পাওয়া যাচ্ছে মেলার ই-তথ্যকেন্দ্রে। ই-তথ্যকেন্দ্রের টাচ স্ক্রিন মনিটরে পাঠক চাইলে নিজেই বইয়ের তালিকা জেনে নিতে পারেন। এখানকার দু'জন অপারেটরও দর্শনার্থীদের এটি ব্যবহারে সহযোগিতা করে থাকেন। বাংলা একাডেমীর আমতলায় স্থাপন করা হয়েছে এই কেন্দ্র। দুটি মনিটর আছে এই কেন্দ্রে। এখানে মেলায় আগত পাঠক বা দর্শনাথীরা পাবেন মেলায় আসা নতুন বইয়ের তালিকা, বইমেলার বিভিন্ন স্টলের খোঁজখবর, লেখক-সাহিত্যিকদের পরিচিত, একুশে পদক প্রাপ্তদের তালিক আর বাংলা একাডেমীর ইতিহাসসহ নানা তথ্য রয়েছে। এবারই প্রথম মেলায় স্থাপন করা হয় এ ধরনের একটি তথ্যকেন্দ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলা উদ্বোধনের পর ওইদিন এই ই-তথ্যকেন্দ্রেরও উদ্বোধন করেন। ই-তথ্যকেন্দ্রের অপারেটর মো. সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "প্রধানমন্ত্রীর দপ্তরের 'একসেস টু ইনফরমেশন' কর্মসূচির আওতায় মেলায় এটি চালু করা হয়েছে।" তথ্যকেন্দ্রের মনিটরের প্রথম পৃষ্ঠায় পাওয়া যাবে কিছু অপশন। যেগুলোর মধ্যে রয়েছে বাংলা একাডেমী, একুশে পদক, মেলায় নতুন বই, লেখক পরিচিতি আর মেলার ম্যাপ। 'বাংলা একাডেমী' অপশনে প্রবেশ করলে একাডেমীর ইতিহাস, বাংলা ভাষা-সাহিত্যের লালনের অবদান এবং একাডেমীর কিছু দুর্লভ ছবিসহ নানা তথ্য পাওয়া যাবে। 'একুশে পদক' অপশনে থেকে জানা যাবে ১৯৭৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত একুশে পদক প্রাপ্তদের তালিকা আর কোন বিষয়ে অবদানের জন্য তারা এই পদক পেয়েছেন তার তথ্য। 'লেখক পরিচিতি' অপশনে রয়েছে রবীন্দ্র-নজরুল-শরৎচন্দ্র থেকে বাংলা সাহিত্যের বিপুল সংখ্যক কবি-সাহিত্যিক-লেখকের সংক্ষিপ্ত পরিচিতি এবং তাদের রচিত সাহিত্য সম্পর্কে নানা তথ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২২২ ঘ.