২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া বিশ্বাবদ্যালয়ে সংঘর্ষ, দু'দিন বন্ধ

ক্রিকেট খেলা নিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এলাকাবাসীর সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় দু'দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 03:48 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

রংপুর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেট খেলা নিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এলাকাবাসীর সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় দু'দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার বিকালে শহরের মডার্ন মোড় এলাকাবাসীর এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিকালে ছত্ররা ক্রিকেট খেলার সময় সেখানে আসা মর্ডান মোড় এলাকার কয়েকজন তরুণের সঙ্গে তাদের কথা কাটকাটি হয়। এ থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা-রংপুর মহাসড়কে অবরোধ দিয়ে বিক্ষোভ করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে রয়েছেন- আলীরাজ, জগলুল আলম, শুভ্রসাহা, শামিউল, সুমন, জাকির, লিমন, মমতাজ ও আলম। বাকিদের নাম জানা যায়নি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক হাফিজার রহমান বলেন, সম্ভাব্য গোলযোগের আশঙ্কায় কর্তৃপক্ষ শনিবার ও রোববার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। কোতয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আবারো সংঘর্ষের আশঙ্কায় পুলিশ রংপুর-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৮ ঘ.