২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ইলেকট্রনিক তথ্য সংরক্ষণ বিষয়ক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'আর্কাইভসের উন্নয়ন এবং ইলেকট্রনিক তথ্য সংরক্ষণ' বিষয়ক দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 04:19 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'আর্কাইভসের উন্নয়ন এবং ইলেকট্রনিক তথ্য সংরক্ষণ' বিষয়ক দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) সেমিনার কক্ষে এই সেমিনার হয়। সেমিনারে ইলেকট্রনিক তথ্য সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন কলাকৌশল, দিক নির্দেশনা ও পদ্ধতি তুলে ধরা হয়। কীভাবে আর্কাইভসের উন্নয়ন ঘটানো যায় তা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরএমএস-এর সভাপতি শরীফ উদ্দিন আহমেদ, নরওয়ের বিশেষজ্ঞ টরিল টর্লেন, নেদারল্যান্ডসের সিগফ্রিড জানজিগ ও ফ্লোরাস খেরাজ এবং আইবিএসের পরিচালক অধ্যাপক মাহবুবর রহমান। আইবিএস, হেরিটেজ: বাংলাদেশের ইতিহাসের আর্কাইভস এবং বাংলাদেশ আর্কাইভস অ্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট সোসাইটি (বিএআরএমএস) যৌথভাবে এই সেমিনার আয়োজন করে। হেরিটেজ আর্কাইভসের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক নূরুল হোসেন চৌধুরী সেমিনারে সভাপতিত্ব করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৬ ঘ.