রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরে দোররায় কিশোরী হেনার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিচার দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে একটি নারী সংগঠন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ মহিলা পরিষদ বিশ্ববিদ্যালয় শাখা।
কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহবুবা কানিজ কেয়া, আইনি সহায়তা বিষয়ক সম্পাদক নাদিরা বেগম, সাংগঠনিক সম্পাদক মাধুরী রায়, আন্দোলন বিষয়ক সম্পাদক নিলুফার সুলতানা, কোষাধ্যক্ষ কল্পনা রায়, ড. মোবাররা সিদ্দিকা, মর্জিনা খাতুন প্রমুখ।
ফতোয়াবাজদের বিরুদ্ধে আইনের প্রয়োগ হচ্ছে না অভিযোগ করে বক্তারা ধর্মান্ধ ফতোয়াবাজদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
কর্মসূচির সঙ্গে সংহতি জানায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন, জাসদ (ইনু) ছাত্রলীগ, উদীচী, অ্যাসোসিয়েশন ফর কালচার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫২ ঘ.
bdnews24