২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয় সম্মান তৃতীয় বর্ষের ছয় বিষয়ের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৮ সালের সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষার ছয়টি বিষয়ের ফল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্রুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৮ সালের সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষার ছয়টি বিষয়ের ফল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। বিষয়গুলো হলো- রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, গণিত, প্রাণিবিদ্যা,পরিসংখ্যান এবং ভূগোল ও পরিবেশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে। এ ছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে nu h3 roll লিখে 4636 নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/২০৪৮ ঘ.