২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ধার হননি স্কুলশিক্ষক, মুক্তিপণ দাবি

ঝিনাইদহের শৈলকুপা থেকে অপহৃত অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অধীর কুমারকে (৬২) তিনদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 04:07 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঝিনাইদহ, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের শৈলকুপা থেকে অপহৃত অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অধীর কুমারকে (৬২) তিনদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। তার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রাধাকান্তপুর গ্রামে। রাধাকান্তপুর গ্রাম ও শৈলকুপার রতনপুর গ্রাম পাশাপাশি। অধীর সোমবার বিকালে রতনপুরে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সভায় আসেন। সভা চলাকালে তাকে কয়েকজন ডেকে নিয়ে য়ায়। এরপর থেকে তিনি নিখোঁজ। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ চেয়ে বলে পুলিশ জানিয়েছে। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, অপহৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে ঘটনার বিবরণ দিয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে। কিন্তু এতে কোনো অপহরণকারীর নাম উল্লেখ নেই। তিনি জানান, অপহৃত স্কুলশিক্ষককে উদ্ধারের চেষ্টা চলছে। মাগুরার শ্রীপুর থানার ওসি কাজী আব্দুস সালেক জানান, অপহৃত ব্যক্তির বাড়ি তার থানাধীন হলেও ঘটনা ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা থানা এলাকায়। ফলে শৈলকুপা থানাতেই মামলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.