২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অননুমোদিত ছুটি কাটানোয় চবি শিক্ষককে অব্যাহতি

পাঁচ বছরেরও বেশি সময় অননুমোদিত ছুটি কাটানোর অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষককে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছরেরও বেশি সময় অননুমোদিত ছুটি কাটানোর অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষককে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদালয় প্রশাসন। মঙ্গলবার চবি উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪৭০তম সিন্ডিকেট সভায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. জয়নুল আবেদীনকে অব্যাহতি দেওয়ার এ সিদ্ধান্ত হয়। সভায় দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগের কর্মী মো. সৈয়দ উল্লাহকেও চাকুরিচ্যুত করা চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়। চবি সিন্ডিকেট সদস্য ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এ কে এম তফজল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক জয়নুল আবেদীন ২০০৫ সালের ২৮ অগাস্ট থেকে অনুনমোদিত ছুটি কাটাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার চিঠি দেওয়া হলেও ওই শিক্ষক জবাব দেননি উল্লেখ করে তফজল হক বলেন, "এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপনও প্রকাশিত হয়। এরপরও তিনি সাড়া না দেওয়ায় সিন্ডিকেট সভায় তাকে চাকরিচ্যুতি করা হয়।" চবি উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয় আইন অনুসারে প্রভাষক জয়নুল আবেদীনকে চাকরিচ্যুত করা হয়েছে। সিন্ডিকেট সদস্য তফজল হক জানান, সৈয়দ উল্লাহর বিরুদ্ধে গাড়ি মেরামতের নামে টাকা আত্মসাতের অভিযোগ ছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২০২৩ ঘ.