খুলনা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীব বিজ্ঞান স্কুলে প্রথম বর্ষে ভর্তি শুরুর তারিখ একদিন পেছানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০-২০১১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম আগামী ১৬ ফেব্র"য়ারির পরিবর্তে ১৭ ফেব্র"য়ারি সকাল ১০টা থেকে শুরু হবে।
অপেক্ষমান তালিকা থেকে নিবন্ধন ও ভর্তির পূর্বনির্ধারিত তারিখ ২৪ ফেব্র"য়ারি অপরিবর্তিত থাকবে।
ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ/প্রশংসাপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের তিনকপি ছবি সঙ্গে আনতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৮১০ ঘ.
bdnews24