ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার। প্রথমদিন হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা।
এ বছর ১৩ লাখ ১৫ হাজার ২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। এদের মধ্যে ছাত্রীর সংখ্যা গতবারের তুলনায় বেশি।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ৯১ হাজার ৮৬০ জন। গত বছর এ সংখ্যা ছিলো ৯ লাখ ১৬ হাজার ১৮০ জন।
আট শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরী বোর্ডের অধীনে ১৩ লাখ ১৫ হাজার ২ জন শিক্ষার্থী এবার পরীক্ষা দেবে। গত বছর এ সংখ্যা ছিলো ১২ লাখ ৬ হাজার ১৯ জন।
এর মধ্যে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবে ৮৩ হাজার ৪৩১ জন পরীক্ষার্থী। আর দাখিল পরীক্ষায় বসবে ২ লাখ ৩৯ হাজার ৭১১ জন।
এ বছর পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ হাজার ১৮১ টি কেন্দ্রে।
এবার ছাত্রের সংখ্যা ছয় লাখ ৭৮ হাজার ২৯৩ জন এবং ছাত্রীর সংখ্যা ছয় লাখ ৩৬ হাজার ৭০৯ জন।
সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রী জানান, চলতি বছর ২৯ দশমিক ২১ শতাংশ পরীক্ষার্থী ঝরে পড়ছে। অর্থাৎ নিবন্ধন করলেও তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে না। এদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি।
পরীক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘি
bdnews24