২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা দিলো তার স্কুল

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর পূর্তির আনুষ্ঠানিক উদ্বোধনের দিনে নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা দেওয়া হয় শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 05:30 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর পূর্তির আনুষ্ঠানিক উদ্বোধনের দিনে নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা দেওয়া হয় শনিবার। এদিন তিন দিনব্যাপী উৎসব উদ্বোধন করেন তিনি। স্কুল থেকে ১৯৫৫ সালে প্রবেশিকা পাশ করা ইউনূস এদিন বিকেলে স্মৃতিচারণে তুলে ধরেন প্রায় ৬০ বছর আগের কথা। তিনি বলেন, এই আমাদের খেলার মাঠ, এই সপ্তম শ্রেণী, এটা অষ্টম, ওটা নবম। এই বুঝি প্রধান শিক্ষক ডাকলো। দুরু দুরু বুকে তার সামনে উপস্থিত হতাম। স্কুলে নাটকের মঞ্চ তৈরির জন্য একদিন গোপনে মায়ের সব শাড়ি নিয়ে এসেছিলেন বলে জানান তিনি। উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, স্মৃতির পাতায় এখন শুধু অতীত স্মৃতি ‘সেই যে আমার নানা রঙের দিনগুলি’। সেই দিনগুলোকে হাতড়ে ফিরছি। বিকালে স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিনের অনুষ্ঠান শেষ হয়। আয়োজকরা বলেন, প্রায় তিন হাজার সাবেক শিক্ষার্থী এ উৎসবে অংশ নিয়েছেন। ১৮৩৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের দীর্ঘ পথ চলায় উপমহাদেশের খ্যাতিমান অনেক রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবী, চিকিৎসক, বিজ্ঞানী ও শিল্পীকে পেয়েছে শিক্ষার্থী হিসেবে। রোববার সকালে রক্তদান কর্মসূচি, স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএইচ/২৩৩০ ঘ.