২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়: মাস্টার্সের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০০৮ সালের মাস্টার্স শেষ পর্বের ২২টি বিষয়ের ফল প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

গাজীপুর, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০০৮ সালের মাস্টার্স শেষ পর্বের ২২টি বিষয়ের ফল প্রকাশ করা হয়েছে। এছাড়া ২০১০ সালের বিবিএ (১ম বর্ষ) ১ম সেমিস্টার এবং ২০০৯ সালের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ১ম বর্ষ ২য় সেমিস্টারের ফলও প্রকাশিত হয়। সোমবার এ ফলাফল প্রকাশিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মাস্টার্সের বিষয়গুলো হল বাংলা, ইংরেজি, আরবী, সংস্কৃত, পালি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, প্রাণ রসায়ন, প্রাণিবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি ও পরিসংখ্যান। মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার অন্য বিষয়গুলোর ফলও শিগগিরই প্রকাশিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিস্তারিত ফলাফল সংশি¬ষ্ট কলেজে পাঠানো হবে। এছাড়া মাস্টার্সের ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.nu.edu.bd ওwww.nu-results.net এবং বিবিএ ও সিএসই’র ফল ওয়েবসাইটwww.nu.edu.bd/notice থেকে জানা যাবে। মাস্টার্স শেষ পর্বে ৩০টি বিষয়ে মোট পরীক্ষার্থী ছিল ৭৩ হাজার ১৯৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৫ ঘ.