২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি শিক্ষক সমিতিতে বিএনপি-জামায়াত জয়ী

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে ১৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদে সবকটি পদে বিএনপি ও জামায়াতপন্থীরা জয়লাভ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে ১৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদে সবকটি পদে বিএনপি ও জামায়াতপন্থীরা জয়লাভ করেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান ফল ঘোষণা করেন। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ১২৩ ভোট পেয়ে অধ্যাপক মোহাম্মদ এয়াকুব আলী সভাপতি এবং ১১৭ ভোট পেয়ে আ ছ ম তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া মো. আবু সিনা সহসভাপতি, মো. ইকবাল হোছাইন যুগ্ম সম্পাদক এবং মো. রুহুল আমিন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন। নির্বাচিত সদস্যরা হলেন মো. এমতাজ হোসেন, মো. ময়নুল হক, মোহাম্মদ অলীউল্লাহ, মমতাজুল ইসলাম, মো. ইদ্রিস আলী, মো. কামরুল হাসান, মো. আতিকুর রহমান, মো. আবুল কালাম আজাদ, মো. ফকরুল ইসলাম ও মো. তারেকুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.