২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনা পলিটেকনিকে ছাত্র বিক্ষোভ, গ্রেপ্তার ২

তিন ছাত্রকে বদলির প্রতিবাদে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ ও ভাংচুর করেছে কম্পিউটার বিভাগের ছাত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

বরগুনা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন ছাত্রকে বদলির প্রতিবাদে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ ও ভাংচুর করেছে কম্পিউটার বিভাগের ছাত্ররা। এ ঘটনায় জড়িত অভিযোগে কম্পিউটার বিভাগের ৩য় বর্ষের ছাত্র আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম তপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাহিরুল ইসলাম জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স¤প্রতি কলেজের কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স বিভাগের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইনস্টিটিউটের তিন ছাত্র আরিফ, তপু ও জুয়েলকে যথাক্রমে কুড়িগ্রাম, ঝিনাইদহ ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বদলি করা হয়। জুয়েল সিরাজগঞ্জ যেতে চাইলেও আরিফ ও তপু যেতে চায় না। তারা বিভাগের ছাত্রদের সহায়তায় বিক্ষোভ ও আসবাবপত্র ভাংচুর করেছে, বলেন অধ্যক্ষ। তিনি আরো বলেন, “আমরা তাদের নিয়ন্ত্রণে আনতে না পেরে প্রশাসনের সহায়তা নিয়েছি এবং ভাংচুরকারীদের আসামি করে থানায় মামলা দায়ের করেছি।” বরগুনা সদর থানার ওসি জাকির হোসেন ফকির দুই ছাত্রকে গ্রেপ্তার করার কথা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০০৫ ঘ.