ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ øাতক (সম্মান) শ্রেণীতে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সময় দুদিন বেড়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপেক্ষমানদেন ভর্তির সময় ৭ ও ৮ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এছাড়া প্রতিবন্ধী কোটায় পাস নম্বরপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সাক্ষাৎকার ৮ ডিসেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।
প্রতিবন্ধী কোটায় ভর্তি হতে আগ্রহীদের প্রয়োজনীয় কাগজ সঙ্গে নিয়ে সাক্ষাৎকারে আসতে হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫০৮ ঘ.
bdnews24