২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে পুনর্মিলন উৎসব: নিবন্ধনে তথ্যকেন্দ্র

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম পুনর্মিলন উৎসবের নিবন্ধন কার্যক্রম পরিচালনায় সিলেটে স্থাপন করা হয়েছে দুটি তথ্যকেন্দ্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 08:05 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম পুনর্মিলন উৎসবের নিবন্ধন কার্যক্রম পরিচালনায় সিলেটে স্থাপন করা হয়েছে দুটি তথ্যকেন্দ্র। আগামী ১৯, ২০ ও ২১ জানুয়ারি এ উৎসবের তারিখ নির্ধারিত রয়েছে। রোববার আয়োজক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনের পাশাপাশি সহজে নিবন্ধন করতে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের পাশে তথ্যকেন্দ্রে কাজ শুরু হবে। সিলেট স্টেডিয়ামের দ্বিতীয় তলায় অপরটিতে কাজ চলছে। এ ছাড়া দু’একদিনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্ল¬ায় নিবন্ধনের জন্য তথ্যকেন্দ্র স্থাপন করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। কার্যকরী কমিটির সদস্য সচিব সুশান্ত দাশ গুপ্ত বলেন, “আমরা অনলাইনে নিবন্ধনে ভালো সাড়া পেয়েছি। আরো সহজ করার জন্য এই তথ্যকেন্দ্রগুলো চালু করা হচ্ছে।” নিবন্ধন কার্যক্রম আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানান তিনি। http://www.sustreunion2012.com/register - এই ওয়েব ঠিকানায় যে কেউ প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন। গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীকে আহ্বায়ক এবং সুশান্ত দাশ গুপ্তকে সদস্য সচিব করে গঠন করা হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রথম পুনর্মিলন উৎসবের আয়োজক কমিটি। গত ২০ বছরে এ বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১৭ হাজারের বেশি শিক্ষার্থী পাস করে কর্মজীবনে প্রবেশ করেছেন বলে আয়োজকরা জানিয়েছেন। ১৯৮৬ সালের ২৫ অগাস্ট প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি। এর প্রায় পাঁচ বছরের মাথায় ১৯৯১ সালের ১৪ ফেব্র“য়ারি তিনটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/আরএ/১৩৫৮ ঘ.