২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ভর্তি পরীক্ষায় চার জন বহিষ্কৃত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের আইন অনুষদের (‘ই’ ইউনিট) ভর্তি পরীক্ষায় উত্তরপত্র বদলের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের আইন অনুষদের (‘ই’ ইউনিট) ভর্তি পরীক্ষায় উত্তরপত্র বদলের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘ই’ ইউনিটের পরীক্ষায় চার পরীক্ষার্থী দুইজন করে এক অন্যের সঙ্গে উত্তরপত্র বদল করে। চবি আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস কেন্দ্রে আশফাক উদ্দিন ও মনজুরুল হক নামে দুই পরীক্ষার্থী এক অন্যের কাছে উত্তরপত্র বদল করেছে।” “অন্যদিকে, ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে আবদুল করিম ও মিজানুর রহমান নামে দুই পরীক্ষার্থী একে অন্যের উত্তরপত্র বদল করায় চারজনকেই বহিষ্কার করা হয়েছে।” গত ২৬ নভেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আরো দুইজন পরীক্ষার্থীকে একই কারণে বহিষ্কার করা হয়েছিল। বৃহস্পতিবার আইন অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০১১-১২ শিক্ষাবর্ষে চবি’র ভর্তি পরীক্ষা শেষ হয়। চবিতে এবার ৩৮টি বিভাগ ও তিনটি ইন্সটিটিউটে মোট তিন হাজার ৮৭০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এই ভর্তি পরীক্ষা আটটি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০০৭ ঘ.