২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির বহিষ্কৃত ছয় ছাত্রের নাম প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত ছয় শিক্ষার্থীর নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 05:08 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত ছয় শিক্ষার্থীর নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা হলেন- মো. শামীম হোসেন (ভূ-তাত্বিক বিজ্ঞান বিভাগ, ৪০তম ব্যাচ), মো. মনিরুল ইসলাম (ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগ, ৪০তম ব্যাচ), নাহিদ হোসেন (একাউন্টিং এন্ড ইনফরমেশন স্টাডিস বিভাগ, ৪০তম ব্যাচ), মো. রাশিদুল হক (সরকার ও রাজনীতি বিভাগ, ৪০তম ব্যাচ), মো. মশিউর রহমান (প্রতœতত্ত্ব বিভাগ, ৪০তম ব্যাচ) ও ইবনে মিজান (প্রাণিবিদ্যা বিভাগ, ৪০তম ব্যাচ)। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ও সিন্ডিকেট সচিব আবু বকর সিদ্দিক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন মাসের জন্য এদের সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।” গত ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাকবিতণ্ডার এক পর্যায়ে দৈনিক জনকণ্ঠের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমেদ রিয়াদকে মারধর করেন এ বহিষ্কৃতরা। ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান আবু বকর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২৩০৬ ঘ.