রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।
শনিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর তারা পৃথক পৃথক পদত্যাগপত্র জমা দেন।
এরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তারেক নূর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মুসতাক আহমেদ ও সমাজকর্ম বিভাগের সহাকারী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।
এ ব্যাপারে জান্নাতুল ফেরদৌস সাংবাদিকদের বলেন, “ব্যক্তিগত কারণে সকালে প্রক্টরের মাধ্যমে আমরা রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।”
প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া পদত্যাগপত্র জমা দেওয়ার কথাটি স্বীকার করেছেন।
তিনি বলেন, কতগুলো সমস্যার উদ্ভব হওয়ায় তারা এ দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তবে তিনি সমস্যাগুলো কী তা জানাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৭ ঘ.
bdnews24