জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাক্ষাৎকার ও পছন্দের বিভাগ বাছাইয়ের ফরম পূরণ শুরু হবে ১৩ ডিসেম্বর।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, সাক্ষাৎকার শেষে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের প্রথম তালিকা ২১ ডিসেম্বর প্রকাশ করা হবে।
ভর্তির সাক্ষাৎকারের স্থান, সময় ও বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) জানিয়ে দেওয়া হবে বলে এতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/জেকে/১৭৪৫ ঘ.
bdnews24