ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে সরকারি ইউনানী ও আর্য়ুবেদিক মেডিকেল কলেজ ক্যাম্পাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
কলেজের নাম পরিবর্তন, ইন্টার্নি ভাতা প্রদান, নতুন শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ ও ভাঙচুর করে বলে জানিয়েছেন কাফরুল থানার ওসি আবদুল লফিত।
তিনি বলেন, দাবি আদায়ে শিক্ষার্থীরা দিনভর বিক্ষোভ করেছে। এ সময় তারা কয়েকটি চেয়ারে অগ্নিসংযোগসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। পরে কলেজ অধ্যক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা শান্ত হয়।
এর আগে শনিবারও শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৪৪ ঘ.
bdnews24