২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোনে নকল, ইবি ভর্তিচ্ছু আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনের সাহায্যে নকল করার অভিযোগে এক ভর্তিচ্ছু ছাত্রকে ধরে পুলিশে দিয়ে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনের সাহায্যে নকল করার অভিযোগে এক ভর্তিচ্ছু ছাত্রকে ধরে পুলিশে দিয়ে কর্তৃপক্ষ। রোববার স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে আটক মাসুদ রানা ব্যবসায় অনুষদভুক্ত 'জি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুল আরফিন জানান, সকাল সাড়ে ১১টায় 'জি' ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়। দুপুর ১২টা ২৫মিনিটে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে পরীক্ষা চলাকালে ২০১ নম্বর কক্ষ থেকে মাসুদ রানা নামে এক পরীক্ষার্থী ওএমআর ফরম পূরণ করার সময় তার মোবাইল ফোনে একটি এসএমএস আসে। শব্দ শুনে দায়িত্বরত শিক্ষক তার ফোনের এসএমএসগুলো দেখেন। দেখা যায় ০১৯৪৬১১২০০৬ নম্বরের একটি ফোন থেকে বেলা ১২টা ১৬মিনিট এবং ১২টা ২৩ মিনিটে প্রশ্নপত্রের উত্তরসহ পরপর তিনটি ম্যাসেজ আসে। এরপর তার প্রশ্নপত্র, উত্তরপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, মোবাইল ফোন সেট জব্দ করে প্রক্টর অফিসে পাঠানো হয়। প্রক্টর আরো বলেন, তাকে প্রক্টর অফিসে জিজ্ঞাবাদ শেষে আটক করে ইবি থানায় পাঠানো হয়। মাসুদ রানা ঝিনাইদহের বাটিকাডাঙ্গা গ্রামের শাহীন রেজার ছেলে। প্রক্টর আরফিন আরো বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার (২১ নভেম্বর) বিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৪ ঘ.