২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ভর্তি: 'ঘ' ইউনিটের ফল প্রকাশ

পরীক্ষার দুইদিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 12:29 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষার দুইদিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে এ ইউনিটে মোট ৫৫৫টি আসনের জন্য তিন হাজার ২৭১ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদের মধ্যে মানবিক শাখার দুই হাজার ৪২৪ জন, বিজ্ঞান শাখা ৫১৭ এবং ব্যবসায় বাণিজ্য শাখার ৩৩০ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে। এ ছাড়া যে কোনো মোবাইল ফোনের ম্যাসেজের মাধ্যমেও ফল জানতে পারবেন ভর্তিচ্ছুরা। মোবাইল ফোনে ফল পেতে ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে Somoy স্পেস JNU স্পেস ইউনিটের নাম (যেমন: D) স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ৯৯৩৪ নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে জানিয়ে দেওয়া হবে ফল। মৌখিক পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও পত্রিকার মাধ্যমে পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল