২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেসবাহউদ্দিন ইউজিসি সদস্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 08:16 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছর তিনি ওই দায়িত্ব পালন করবেন। রোববার ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মেসবাহউদ্দিনকে ইউজিসির খণ্ডকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়ায় তিনি গুরুত্বপূর্ণ সভাগুলোতে যোগদান করবেন। একই সঙ্গে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও পালন করবেন। ড. মেসবাহউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৪১৪ ঘ.