২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে স্নাতক ভর্তি ২৩ নভেম্বর থেকে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি আগামী ২৩ নভেম্বর শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি আগামী ২৩ নভেম্বর শুরু হবে। ভর্তি কমিটির সদস্য সচিব ড. মুস্তাবুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ভর্তি প্রক্রিয়া ২৩ নভেম্বর শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। আগামী ২৩ ও ২৪ নভেম্বর 'বি' ও 'বি-১' ইউনিটের এবং ২৭ ও ২৮ নভেম্বর 'এ' ইউনিটের ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার নেওয়া হবে। এসব ইউনিটে কোটার মাধ্যমে সুযোগ পাওয়া ভর্তিচ্ছুদের (মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী) সাক্ষাৎকারও একই সময়ে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কশিট, প্রশংসাপত্র সঙ্গে নিতে হবে। এছাড়া কোটায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের যথাযথ সনদপত্রের মূলকপিও সঙ্গে রাখতে হবে। প্রতিটি সনদপত্র ও মার্কশিটের ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই নিতে হবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে www.sust.edu এবং ০১৫৫৫ ৫৫ ৫০ ০১-৫ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে বলে জানান মুস্তাবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২০ ঘ.